কালীপুজোয় কি ভাসবে প্যান্ডেল, কী বলছে আবহাওয়া দপ্তর!

 

কালীপুজোর আগে সুখবর, বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

কলকাতা: কালীপুজোর প্রাক্কালে রাজ্যবাসীর জন্য স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কোনো কোনো এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

পাশাপাশি, সপ্তাহ শেষে তাপমাত্রার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর দিনগুলোতে মনোরম আবহাওয়া বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *