৩ কোটি টাকার অফার! পৌরভোটের প্রার্থী পদ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল

বার্তা ডেস্কঃ

আসন্ন পৌরভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। বিজেপির তরফে প্রার্থীর নাম চয়নের জন্য একটি ড্রপবক্সের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে প্রচুর আবেদন জমা পড়েছে। এর মধ্যেই বিজেপি নেতা রীতেশ তিওয়ারি বিস্ফোরক দাবি করে জানিয়েছেন যে, তাঁর কেন্দ্রের এক তৃণমূল কাউন্সিলর টিকিট পাওয়ার জন্য চালক মারফত ড্রপবক্সে চিঠি পাঠিয়েছেন এবং তাঁকে ৩ কোটি টাকার আর্থিক প্রস্তাবও দেওয়া হয়েছে। যদিও অভিযুক্ত নেতার নাম বা পরিচয় তিনি প্রকাশ্যে আনেননি।

এই চাঞ্চল্যকর দাবি সামনে আসার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। রীতেশ তিওয়ারি স্পষ্ট জানিয়েছেন, যাঁরা এতদিন ক্ষমতার সঙ্গে থেকে দুর্নীতি ও লুটপাট চালিয়েছেন, তাঁদের পৌরভোটে প্রার্থী করা হবে না; একমাত্র দলের নিষ্ঠাবান কর্মীরাই টিকিট পাবেন। এদিকে, এই ঘটনার জল গড়ায় দূরদূরান্তে। কে সেই প্রভাবশালী তৃণমূল নেতা যিনি ৩ কোটি টাকার অফার দিলেন, তা নিয়ে রীতেশ তিওয়ারির কাছে সবিস্তারে জানতে চেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *