দিওয়ালির আগে বড় চমক, সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৬৩ শতাংশ!
November 7, 2026
উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) নভেম্বরের বেতনের সঙ্গে প্রদান করা হবে। এছাড়া জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বকেয়া ডিএ সংশ্লিষ্ট কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। এই সুবিধা সরকারি কর্মচারী ছাড়াও সরকার পোষিত শিক্ষা ও পুরসভার কর্মীরা পাবেন।
পাশাপাশি, ‘মিশন রোজগার’-এর আওতায় ৪,৫৪৩ জন নবনিযুক্ত পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির এই উদ্যোগ প্রশাসনিক মহলে প্রশংসিত হয়েছে।