কালীপুজোর থিমে বাজিমাত, মধ্যমগ্রাম-ব্যারাকপুরের এই উদ্যোগ দেখে অবাক শহর!

বার্তা ডেস্কঃ

কালীপুজো উপলক্ষ্যে মধ্যমগ্রাম ও ব্যারাকপুরের পুজো মণ্ডপগুলিতে চলছে থিমের জোর লড়াই। মধ্যমগ্রামের ৩৯তম বর্ষের ইয়ং রিক্রিয়েশন ক্লাব গৌতম বুদ্ধের দর্শনে অনুপ্রাণিত হয়ে ‘শান্তির পথে’ থিমে থাইল্যান্ডের চিয়াং মাই শহরের বিখ্যাত ‘হোয়াইট ক্যাসেল’-এর আদলে বিশাল মণ্ডপ গড়ে তুলছে। অন্যদিকে, ব্যারাকপুরের ৬৮তম বর্ষের বটতলা স্পোর্টিং ক্লাবের থিম ‘যুগান্তর’, যেখানে প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া শৈশব ও পুরনো দিনের নানা অনুষঙ্গ তুলে ধরা হচ্ছে।

শুধুমাত্র দৃষ্টিনন্দন থিমই নয়, উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও সামাজিক সেবায় বিশেষ জোর দিয়েছে আয়োজকরা। মধ্যমগ্রামের ক্লাবটিতে ৭ থেকে ১১ নভেম্বর প্রতিদিন ২৫ হাজার হিসেবে মোট ১ লক্ষ ২৫ হাজার মানুষের জন্য বিনামূল্যে অন্নভোগের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে হুইলচেয়ার, স্বেচ্ছাসেবক, সুনির্দিষ্ট পানীয় জলের ব্যবস্থা এবং সুশৃঙ্খল ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি ৫০০টি গাড়ির পার্কিং এরিয়া প্রস্তুত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *