মিষ্টি কুমড়ো দিয়ে এভাবে মেটে চচ্চড়ি বানান, স্বাদে চমকে যাবেন!
কালীপুজোর বিশেষ নিরামিষ-আমিষ পদ: চটজলদি তৈরি করুন কুমড়ো দিয়ে মেটে চচ্চড়ি
নিজস্ব প্রতিবেদন: কালীপুজোর উৎসবে অতিথি আপ্যায়ন বা পরিবারের জন্য বিশেষ কিছু রাঁধতে চাইলে ট্রাই করতে পারেন ‘কুমড়ো দিয়ে মেটে চচ্চড়ি’। অত্যন্ত কম সময়ে এবং সাধারণ কিছু উপকরণেই তৈরি করা যায় সুস্বাদু এই পদটি। মাত্র ১০ মিনিটে কীভাবে এই পদটি তৈরি করবেন, দেখে নিন তার প্রণালী।
প্রয়োজনীয় উপকরণ:
খাসির মেটে, ডুমো করে কাটা কুমড়ো, তেজপাতা (২টি), শুকনো লঙ্কা (২টি), ছোট এলাচ (৩টি), দারুচিনি (১ ইঞ্চি), লবঙ্গ (৪টি), আদা বাটা, হিং, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন এবং চেরা কাঁচালঙ্কা।
প্রস্তুত প্রণালী:
প্রথমেই মেটেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে মেটেগুলো হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গরম মশলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ) ও সামান্য হিং ফোড়ন দিন। মশলার সুন্দর গন্ধ বেরোলে আদা বাটা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
এরপর কড়াইতে আগে থেকে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিন। সামান্য ঢাকা দিয়ে কুমড়ো নরম হওয়া পর্যন্ত রান্না করুন। কুমড়ো সেদ্ধ হয়ে এলে তাতে ভেজে রাখা মেটেগুলো মিশিয়ে দিন। এবার স্বাদমতো নুন এবং সামান্য জল ছিটিয়ে রান্না করুন। সবশেষে ঝোল মাখা-মাখা হয়ে এলে চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কুমড়ো দিয়ে মেটে চচ্চড়ি।