জাপানের টোকিও উপকূলে শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা
November 6, 2026
শুক্রবার সন্ধ্যায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের রাজধানী টোকিও উপকূল। স্থানীয় সময় অনুযায়ী এদিন সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট নাগাদ দেশটির কান্টো অঞ্চলের উপকূলবর্তী সমুদ্রে এই ভূকম্পন অনুভূত হয়।
এই আকস্মিক ভূকম্পনের ফলে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাশপাাশি, ভূমিকম্পের পর প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।