কালীপুজোর পর সোমবারে মেট্রোয় বড় রদবদল, ভ্রমণের আগে সময়সূচি জেনে নিন

গোবর্ধন পুজো উপলক্ষে সরকারি ছুটির দিনে কলকাতা মেট্রোর সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আগামী ৯ নভেম্বর সোমবার শহরের লাইফলাইন অর্থাৎ ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে সীমিত সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এই বিশেষ দিনে মেট্রো চলাচলের প্রথম ও শেষ সময়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে। তবে পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট এবং অরেঞ্জ লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পরিষেবা একেবারেই স্বাভাবিক থাকবে।

গোবর্ধন পুজোয় ব্লু লাইনে মোট ২৫২টি, গ্রিন লাইনে ২১২টি এবং ইয়েলো লাইনে মোট ৯২টি মেট্রো চলাচল করবে। ছুটির দিনে মেট্রোর রদবদলের কারণে যাত্রী ভোগান্তি এড়াতে আগের থেকেই সময়সূচি দেখে নিয়ে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *