দীপাবলির রাতে চমকে দিন সবাইকে, ঘরেই বানান জাদুকরী সুগন্ধি প্রদীপ!

বার্তা ডেস্কঃ

 

ঘরেই তৈরি করুন দীর্ঘস্থায়ী সুগন্ধি মোমবাতি: জেনে নিন সহজ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে উৎসব বা ঘর সাজানোর অনুষঙ্গ হিসেবে মোমবাতির চাহিদা ব্যাপক। সাধারণ মোমবাতির বদলে ঘরোয়া উপায়ে খুব সহজেই দীর্ঘস্থায়ী ও সুগন্ধি প্রদীপ বা মোমবাতি তৈরি করা সম্ভব। নিচে এটি তৈরির সহজ পদ্ধতি দেওয়া হলো।

প্রয়োজনীয় উপকরণ:
এই মোমবাতি তৈরির জন্য প্রয়োজন ৬টি ছোট সাদা মোমবাতি, ১ কাপ সর্ষের তেল অথবা তিলের তেল, ৮-১০ দানা কর্পূর, ১০টি ছোট মাটির প্রদীপ এবং সামান্য রঙিন গ্লিটার।

প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি কড়াইতে ১ কাপ তেল নিয়ে তাতে ৬টি মোমবাতি ভেঙে দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। মোম সম্পূর্ণ গলে তেলের সঙ্গে মিশে গেলে এতে ৮-১০ দানা কর্পূর যোগ করুন। কর্পূর মিশ্রণে সুগন্ধ যুক্ত করার পাশাপাশি ধোঁয়া কম উৎপন্ন করতে এবং মোমবাতিকে দীর্ঘক্ষণ জ্বালাতে সাহায্য করে।

মিশ্রণটি প্রস্তুত হয়ে গেলে আগে থেকে সলতে বসানো মাটির প্রদীপগুলোতে সাবধানে ঢেলে দিন। মিশ্রণটি পুরোপুরি জমাট বাঁধার আগেই ওপরে সামান্য গ্লিটার ছড়িয়ে দিন সুন্দর সাজানোর জন্য। মিশ্রণটি ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে ব্যবহারের উপযোগী হবে।

এই পদ্ধতিতে তৈরি মোমবাতি একবার জ্বালালে টানা ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত আলো দেয় এবং তেল গড়িয়ে পড়ার ঝুঁকি থাকে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *