আগুনে পুড়ল স্টুডিও, ছাই হলো ঋতুপর্ণার বায়োপিক! তোলপাড় টলিউড!
November 7, 2026
ভারতীয় চলচ্চিত্রের প্রথম নারী পরিচালক ফাতিমা বেগমকে নিয়ে বায়োপিক
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম নারী পরিচালক ফাতিমা বেগমের বর্ণময় জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ‘ফাতমা’। এই ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সাংবাদিক অতনু রায় পরিচালিত এই চলচ্চিত্রটি ফাতিমার ঐতিহাসিক সিনেমা ‘বুলবুল-এ-পারিস্তান’-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে নির্মিত হচ্ছে।
ফাতিমার প্রযোজনা সংস্থা ‘ফাতিমা ফিল্মস’, বৈপ্লবিক প্রযুক্তি ব্যবহার ও তাঁর সংগ্রামের নানা অধ্যায় এতে ফুটে উঠবে। নির্বাক থেকে সবাক যুগের রূপান্তর এবং তাঁর জীবনের করুণ পরিণতির প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হচ্ছে, যা নতুন প্রজন্মের কাছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরবে।