৩০ লক্ষ প্রদীপের আলোয় বিশ্বজয়, অযোধ্যা গড়ল নয়া ইতিহাস!

অযোধ্যার ‘রাম কি প্যাড়ি’ এখন আলোকসজ্জার এক বিশ্বমঞ্চ। ২০১৭ সালে মাত্র ১.৭১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যে ‘দীপ উৎসবের’ সূচনা হয়েছিল, তা আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। গত কয়েক বছরে ধারাবাহিক সাফল্যের পর ২০২৬ সালে ৩০ লক্ষ প্রদীপ জ্বালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রশাসন। এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর সরযূ তীরে পর্যটকদের ভিড় বাড়ছে, যা অযোধ্যার পরিকাঠামো ও অর্থনীতিকে ত্বরান্বিত করেছে।

শুধুমাত্র প্রদীপের সংখ্যার রেকর্ড নয়, এই উৎসব অযোধ্যাকে বিশ্বদরবারে এক নতুন পরিচয় দিয়েছে। ২০১৭ সালের অন্ধকারাচ্ছন্ন ঘাট আজ বর্ণিল আলোকসজ্জায় উদ্ভাসিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *