প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, শোকের ছায়া জগদ্দল জুড়ে!
November 7, 2026
প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত
দীর্ঘ অসুস্থতার পর ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক পরশ দত্ত। শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে লেক গার্ডেন্সের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকালে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের হয়ে রাজনীতির ময়দানে সক্রিয় ছিলেন তিনি।
২০০১ সালে বেহালা পূর্ব থেকে এবং ২০১১ ও ২০১৬ সালে জগদ্দল কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি তিনবার বিধানসভায় প্রতিনিধিত্ব করেছিলেন। করোনা-পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতায় তিনি রাজনীতি থেকে দূরে সরে যান। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।