বক্সার বাঘিনির রুট সুরক্ষিত করতে উদ্যোগ, উড়ালপুলের জোরালো প্রস্তাব!

অসমের রাইমোনা বনাঞ্চল ও বক্সা টাইগার রিজার্ভের সংযোগকারী আড়াই কিলোমিটার পথ সুরক্ষিত করতে পূর্ত দপ্তরের কাছে বিশেষ প্রস্তাব পাঠালেন বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। কুমারগ্রাম চা-বাগান থেকে সাতরঙি পাহাড় বা ভুটানের লামজিংখা পর্যন্ত ওই পথে যানবাহন চলাচলের ফলে প্রায়শই বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটে। এই সমস্যা সমাধানে ওই নির্দিষ্ট এলাকায় একটি ‘ওয়াইল্ড লাইফ ফ্রেন্ডলি’ উড়ালপুল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে ভারত-ভুটান যোগাযোগ অক্ষুণ্ণ থাকার পাশাপাশি বন্যপ্রাণীরা নিরাপদে যাতায়াত করতে পারবে এবং এলাকায় পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

অন্যদিকে, বক্সা টাইগার রিজার্ভে নিয়ে আসার পর থেকেই স্বাভাবিক ছন্দে রয়েছে ওই বাঘিনি। গত বৃহস্পতিবার রাতেই এনক্লোজারের ভেতর একটি শূকর শিকার করে নিজের প্রথম আহার সেরেছে সে। বন দপ্তরের মতে, খাঁচাবন্দি অবস্থায় বাঘিনির নিজে শিকার করে খাওয়াটাই তার পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক ছন্দে ফিরে আসার অন্যতম বড় লক্ষণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *