স্বাধীনতার ৭৯ বছরে তারকেশ্বরের চাকদহ গ্রামে পৌঁছল বিদ্যুৎ সংযোগ, ঘুচল দীপাবলির অন্ধকার

স্বাধীনতার প্রায় আট দশক পরেও তারকেশ্বরের অষ্টরদত্তপুর গ্রাম পঞ্চায়েতের চাকদহ গ্রামের প্রায় ৪০০ আদিবাসী পরিবার এতদিন বিদ্যুৎহীন ছিল। সূর্য ডুবলেই কেরোসিনের লন্ঠন ও প্রদীপের আলোয় রাত কাটত এই জনপদের। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় প্রচারের জেরে এলাকার বর্তমান বিধায়ক এই সমস্যার কথা জানতে পেরে প্রতিশ্রুতির পর প্রশাসনের সহায়তায় জট কাটান। অবশেষে আলোর উৎসবে গ্রামের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে ‘হাসির আলো’ প্রকল্পের অধীনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ৫০টিরও বেশি বাড়িতে নতুন মিটার বক্স বসানো হয়েছে এবং শতাধিক পরিবারকে এই সংযোগের আওতায় আনার প্রক্রিয়া চলছে। খুঁটি থাকলেও এতদিন বাড়ি পর্যন্ত বিদ্যুৎ না পৌঁছানোয় বাসিন্দাদের দুর্দশার অন্ত ছিল না। তবে উৎসবে ঘরে ঘরে বিদ্যুতের আলো আসায় সমস্ত ক্ষোভ ভুলে বেজায় খুশি গ্রামবাসীরা। পাশাপাশি এলাকায় শীঘ্রই পানীয় জলের ব্যবস্থার কথাও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *