দেবাশীষ কুমারের বাড়িতে আয়কর হানা, চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড়!

মার্লিন গ্রুপের জমি ও ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণা এবং বেআইনি অর্থ বিনিয়োগের অভিযোগে শুক্রবার সকাল থেকে কলকাতার অন্তত ছয়টি স্থানে অভিযান চালাচ্ছে আয়কর দপ্তর। এই অভিযানের অংশ হিসেবে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাসভবন এবং তাঁর নিয়ন্ত্রণাধীন দুটি কার্যালয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ব্যবসায়ীদের মাধ্যমে অবৈধ অর্থ বিনিয়োগ ও সেই টাকা সাদা করার অভিযোগের ভিত্তিতেই এই তৎপরতা শুরু হয়েছে বলে আয়কর দপ্তর সূত্রে জানা গেছে।

অভিযানের আওতায় থাকা কার্যালয়গুলোর একটি বর্তমানে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে উত্তজনা ছড়িয়েছে এবং তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে যে, নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের চাপে ফেলতে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তল্লাশি চলাকালীন অভিযানে এখন পর্যন্ত বড় কোনো অসংগতি বা নথি বাজেয়াপ্ত করার খবর পাওয়া যায়নি। তবে নির্বাচনের মুখে পরিচালিত এই অভিযানকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা ও অস্বস্তি বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *