স্বাধীনতার এত বছর পরেও রহস্যময় শকুন্তলা এক্সপ্রেস!
November 8, 2026
শকুন্তলা রেলওয়ে: ইতিহাসের পাতায় সচল এক ব্যতিক্রমী রেললাইন
নিজস্ব প্রতিবেদক: ভারতের রেল পরিকাঠামোয় ‘শকুন্তলা রেলওয়ে’ এক অনন্য নাম। ১৯১০ সালে ব্রিটিশ সংস্থা ‘কিলিক-নিক্সন’ মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে তুলো পরিবহনের উদ্দেশ্যে এই রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়। ১৯১৬ সালে যাত্রা শুরু করা এই লাইনটি স্বাধীনতার পর জাতীয়করণের আওতাভুক্ত হয়নি। আইনি জটিলতার কারণে এর মালিকানা আজও ব্রিটিশ আমলের ‘সেন্ট্রাল প্রভিন্স রেলওয়ে কোম্পানি’র হাতেই ন্যস্ত রয়েছে।
মালিকানা বেসরকারি হলেও বর্তমানে ভারতীয় রেল এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করে। সরকারি নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত মালিকানার এই অদ্ভূত সমন্বয় রেলপথটিকে ভারতীয় ইতিহাসে এক ব্যতিক্রমী অবস্থানে রেখেছে।