চলন্ত ট্রেনে দাউদাউ আগুন, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি যাত্রীদের!
November 8, 2026
পাঞ্জাবে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত চারটি কামরা
পাঞ্জাবের পাতিয়ালা জেলায় শুক্রবার দুপুরে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজপুরার সরাই বাঞ্জারা স্টেশনের কাছে ইঞ্জিনের পরের পঞ্চম কামরা থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের আরও তিনটি কামরায় ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেলেও কোনো প্রাণহানির খবর মেলেনি। তবে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট না কি প্যান্ট্রি কার থেকে আগুন লেগেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রেলের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।