বাংলাদেশের তিন অঞ্চল ভারতের! বিজেপি সাংসদের দাবিতে তুঙ্গে বিতর্ক!

চট্টগ্রাম বন্দর ও সিলেট ভারতের অংশ হওয়া উচিত: নিশিকান্ত দুবে

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নীতির কঠোর সমালোচনা করে চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর মতে, দেশভাগের সময় ভুল সিদ্ধান্তের কারণে ভারত চট্টগ্রাম বন্দর, সিলেট ও নোয়াখালির মতো কৌশলগত অঞ্চলগুলো হারিয়েছে। এই এলাকাগুলো ভারতের ভূখণ্ডে ফিরিয়ে আনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক অনগ্রসরতার পেছনে চট্টগ্রাম বন্দরের অনুপস্থিতিকে দায়ী করে সাংসদ বলেন, এসব অঞ্চল ভারতের অংশ হলে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের সঠিক উন্নয়ন ও বাণিজ্যিক যোগাযোগ সম্ভব হতো।

সাংসদের অভিযোগ, ১৯৪৬ সালে নোয়াখালিতে ব্যাপক গণহত্যার সময় নেহরু ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধিকে গুরুত্ব দিয়েছিলেন। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি জানান, তৎকালীন ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল নোয়াখালি, সিলেট ও চট্টগ্রাম। রাজা বীর বিক্রম সিং এই অঞ্চলগুলোর ভবিষ্যৎ নিয়ে গণভোটের দাবি জানালেও নেহরু তা এড়িয়ে যান। এই ঐতিহাসিক ভুলের ক্ষতিপূরণ এবং ভারতের বৃহত্তর স্বার্থে অঞ্চলগুলো পুনরায় ভারতের সীমানায় অন্তর্ভুক্ত করা উচিত বলে তিনি দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *