পেট্রোলে ৪২০-এর কারচুপি! মোদী সরকারকে তুলোধোনা রাহুলের!

পেট্রোলে অতিরিক্ত ইথানল মিশ্রণের অভিযোগ, কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর

কর্নাটকের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে সংগৃহীত নমুনায় ২০ শতাংশের বেশি ইথানল পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সরকারের পরীক্ষায় ইণ্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়ামের তেলে মাত্রাতিরিক্ত ইথানলের উপস্থিতি মিলেছে। বিশেষজ্ঞদের মতে, এতে গাড়ির মাইলেজ কমছে এবং ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। এই ঘটনাকে ‘৪২০-এর কারচুপি’ বলে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি সাধারণ মানুষের পকেট কাটার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পাল্টা জবাবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো এই অভিযোগ ভিত্তিহীন ও প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বিআইএস মানদণ্ড কঠোরভাবে মেনে চলা হয়। সংস্থাগুলোর বক্তব্য নাকচ করে ক্ষতিগ্রস্ত গ্রাহক ও বিরোধীরা নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে অনড়। বিষয়টি নিয়ে শোরগোল পড়ায় প্রশাসন ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছে। সরকারি ও বেসরকারি দুই পক্ষের পরস্পরবিরোধী অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *