কালীপুজোর মুখে আকাশছোঁয়া ফুলের দাম, মাথায় হাত সাধারণ মানুষের!
November 8, 2026
কালীপুজোয় ফুলের চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের
কালীপুজোকে কেন্দ্র করে বাজারে ফুলের ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় দাম আকাশছোঁয়া। বাজারে ১০৮টি জবার কুঁড়ির মালা ১০০ থেকে ১২০ টাকা, প্রতি পিস পদ্ম ৩০ থেকে ৩৫ টাকা এবং বড় সাইজের গাঁদা ফুলের মালা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কুঁচো ফুল ২০ থেকে ২৫ টাকা দরে মিলছে।
পুজোর উপকরণের এমন চড়া দামে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় জোগান কম থাকায় দাম বেড়েছে। বেলপাতার প্রবল চাহিদাও এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।