বাবার গান শুনেই মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সালমান!

বাবার স্মৃতিতে আবেগপ্রবণ সালমান খান

রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর আসন্ন ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হবেন দর্শকরা। আগামী ৮ নভেম্বর প্রচারিতব্য এই পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় গায়ক মোহিত চৌহান। অনুষ্ঠানে মোহিত চৌহান সালমানের বাবা কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের ‘বচপন’ সিনেমার কালজয়ী গান পরিবেশন করেন। বাবার সৃজনশীল কাজের প্রতি এই শ্রদ্ধা এবং গানটি শোনার পর পুরোনো স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন সালমান খান। তার এই অশ্রুসজল মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই অনুরাগীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান একসময় অভিনয়ের জগতেও নিজের দক্ষতার ছাপ রেখেছিলেন। বহু বছর পর বিগ বসের মঞ্চে তাঁর সিনেমার সেই পুরনো গান নতুন করে এক নস্টালজিক আবহ তৈরি করেছে। শো-এর প্রতিযোগীদের পাশাপাশি সালমানের এমন মানবিক দিকটি দর্শকদের মাঝে বিশেষ সাড়া ফেলেছে। ঠিক কোন স্মৃতির টানে তিনি এভাবে আবেগপ্রবণ হয়ে পড়লেন, তা জানার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আগামী ৮ নভেম্বরের মূল পর্বে এই বিশেষ পরিবেশনাটি সম্প্রচার করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *