স্বর্গের প্রলোভনে ১৯০ শিশুর করুণ মৃত্যু! শয়তানের সেই দোসর এখন কোথায়?
November 8, 2026
অনাহারে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড
কেনিয়ার মোম্বাসা আদালত বিতর্কিত ধর্মগুরু পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’-এর আড়ালে তিনি অনুসারীদের পৃথিবী ধ্বংসের আগে অনাহারে মৃত্যুর প্ররোচনা দিতেন। ১৯১ জনকে হত্যার দায়ে তাকে এই সাজা শোনানো হয়। ২০২৩ সালে শাকাহোলা বনের গভীরে একাধিক গণকবর থেকে ৪ শতাধিক মরদেহ উদ্ধার করা হলে এই নৃশংস ঘটনাটি প্রকাশ্যে আসে।
তদন্তে জানা গেছে, ম্যাকেঞ্জি অনুসারীদের স্কুল ও হাসপাতাল থেকে দূরে রেখে মগজ ধোলাই করতেন। তার বিরুদ্ধে আরও গুরুতর মামলা বিচারাধীন রয়েছে।