মদনমোহনের রাসমেলায় অরিজিৎ, শ্রেয়াদের আসার খবর কি সত্যি? মুখ খুলল প্রশাসন!

কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন রাস উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের তালিকা নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘ভিত্তিহীন ও ভুয়ো’ বলে ঘোষণা করেছে জেলা প্রশাসন। অরিজিৎ সিংহ ও শ্রেয়া ঘোষালসহ একাধিক শিল্পীর নামসংবলিত ভাইরাল হওয়া তালিকাটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন কোচবিহার সদর মহকুমাশাসক গোবিন্দ নন্দী।

প্রশাসন জানিয়েছে, শিল্পীদের চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রকৃত শিল্পীদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। এই বিভ্রান্তি তৈরির নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *