অসুস্থতায় মাঝপথেই বন্ধ অমিতাভ বচ্চনের শুটিং, ভক্তদের কী বার্তা দিলেন বিগ বি?

অসুস্থতার কারণে স্থগিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শুটিং

শারীরিক অসুস্থতার কারণে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) ১৮-এর শুটিং গত এক সপ্তাহ ধরে স্থগিত রয়েছে। অক্টোবরে হাঁটুতে চোট পাওয়া অমিতাভ বচ্চন বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন। দর্শকদের বিনোদনের খাতিরে চ্যানেল কর্তৃপক্ষ আগে থেকে রেকর্ড করা বিশেষ পর্বগুলো সম্প্রচার করছে।

তবে অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থার উন্নতির ইঙ্গিত মিলেছে। তিনি নিজের ব্লগে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, শারীরিক অবস্থা অনুকূলে থাকলে আগামী সপ্তাহ থেকেই অমিতাভ পুনরায় শুটিংয়ে ফিরতে পারেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *