মাছ-মাংসের স্বাদ হার মানবে, কমলা ফুলকপি দিয়ে ভাত খাবেন হাত চেটে!

 

ভাইফোঁটার পাতে ঠাকুরবাড়ি স্পেশ্যাল ‘কমলা ফুলকপি’, জেনে নিন রান্নার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক: ভাইফোঁটার উৎসবে ভোজের পাতে বিশেষ কিছু রাখতে চাইলে অনায়াসেই তৈরি করতে পারেন ঠাকুরবাড়ি স্পেশ্যাল ‘কমলা ফুলকপি’। নিরামিষ অথচ সুস্বাদু এই পদটি কীভাবে তৈরি করবেন, দেখে নিন তার বিশদ বিবরণ।

প্রয়োজনীয় উপকরণ:
একটি বড় ফুলকপি, দুটি কমলালেবু, এক চা চামচ করে জিরে বাটা, আদা বাটা ও ধনে গুঁড়ো, আধ চা চামচ হলুদ গুঁড়ো। এছাড়া স্বাদমতো লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি প্রয়োজন। ফোড়নের জন্য লাগবে গোটা জিরে ও তেজপাতা। রান্নার জন্য প্রয়োজন সর্ষের তেল, ঘি ও কাঁচালঙ্কা।

প্রস্তুত প্রণালী:
প্রথমে ফুলকপি মাঝারি আকারে কেটে ধুয়ে নিন। এরপর গরম জলে সামান্য নুন ও হলুদ মিশিয়ে তাতে ফুলকপির টুকরোগুলো কিছুক্ষণ ভাপিয়ে জল ঝরিয়ে নিন। একই সময়ে কমলালেবুর রস বের করে ছেঁকে আলাদা করে রাখুন।

কড়াইতে সর্ষের তেল গরম করে ফুলকপিগুলো সোনালি করে ভেজে তুলে নিন। এবার ওই তেলেই তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। এরপর আদা বাটা, জিরে বাটা, ধনে ও হলুদ গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলে ভাজা ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে স্বাদমতো নুন, চিনি ও কাঁচালঙ্কা যোগ করুন। এরপর সামান্য জল দিয়ে ঢাকা দিন।

ফুলকপি সেদ্ধ হয়ে এলে আঁচ কমিয়ে ছেঁকে রাখা কমলালেবুর রসটুকু মিশিয়ে নিন। সবশেষে ওপর থেকে ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কমলা ফুলকপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *