সরকারি প্রকল্পে বাংলা ভাষা বাধ্যতামূলক, নবান্নের ঐতিহাসিক ঘোষণায় খুশি রাজ্যবাসী!

রাজ্যের সব সরকারি প্রকল্পের সাইনবোর্ড ও বিজ্ঞপ্তিতে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করল নবান্ন। মুখ্যসচিবের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে প্রকল্পের প্রকৃতি, বাজেট ও কাজের বিবরণ সাধারণ মানুষের বোধগম্য করতে স্থানীয় ভাষাকে অগ্রাধিকার দিতে হবে। সমতল এলাকায় বাংলা এবং দার্জিলিং ও কালিম্পংয়ে নেপালি ও বাংলা উভয় ভাষাতেই তথ্য প্রদর্শন করতে হবে।

সরকারি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি জেলা প্রশাসনকে এই নির্দেশ কার্যকর করে নবান্নে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *