স্বর্গে পাঠানোর নামে ১৯০ শিশুকে হত্যা! ভণ্ড ধর্মগুরুর নৃশংসতায় স্তব্ধ বিশ্ব

কেনিয়ায় ১৯১ জনকে অনাহারে হত্যার দায়ে ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

কেনিয়ার মোম্বাসা আদালত বিতর্কিত ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’-এর আড়ালে ১৯০ শিশুসহ ১৯১ জনকে অনাহারে রেখে হত্যার দায়ে শুক্রবার এই ঐতিহাসিক রায় ঘোষিত হয়। অনুসারীদের মগজধোলাই করে পৃথিবী ধ্বংসের আগে মৃত্যুবরণ করলে স্বর্গে যাওয়ার প্রলোভন দেখিয়ে তিনি এ নৃশংসতা চালান।

২০২৩ সালে শাকাহোলা বনের গণকবর থেকে চার শতাধিক মরদেহ উদ্ধারের পর এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। যদিও ম্যাকেঞ্জি অভিযোগ অস্বীকার করেছেন, আদালত তার সাফাই খারিজ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ আরও মামলা বিচারাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *