আদালত চত্বরে অকথ্য গালিগালাজ, ভাইরাল পরীমণির বিস্ফোরক ভিডিও!

আদালত চত্বরে বিশৃঙ্খলা: আহত ৪ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে চিত্রনায়িকা পরীমণিকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। একটি মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংবাদকর্মীদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে চারজন সাংবাদিক আহত হয়েছেন, যাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। বের হওয়ার সময় এক সাংবাদিককে আপত্তিকর স্পর্শের অভিযোগে অভিযুক্ত করে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *