অসুস্থ অমিতাভ বচ্চন! হঠাৎ বন্ধ ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং, উদ্বিগ্ন ভক্তরা

শারীরিক অসুস্থতায় সাময়িক বন্ধ ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শুটিং

নিজস্ব প্রতিবেদক: প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতার কারণে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র শুটিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সেটে পায়ে আঘাত পাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন তিনি। বয়সজনিত শারীরিক ধকলের কথা বিবেচনা করে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে শুটিং বন্ধ থাকায় দর্শকদের জন্য শো-টির জনপ্রিয় পুরনো পর্বগুলো পুনঃপ্রচার করা হচ্ছে।

অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে শুটিং শুরুর পরবর্তী দিনক্ষণ। সবকিছু অনুকূলে থাকলে আগামী সপ্তাহ থেকেই ফের কাজ শুরু হতে পারে। তবে বর্তমানে বর্ষীয়ান এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর অগণিত ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *