পাক-অধিকৃত কাশ্মীরের পর এবার কি সিলেট-চট্টগ্রামও ভারতের দখলে? বিজেপি সাংসদের মন্তব্যে তোলপাড়!
November 9, 2026
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কৌশলগত ও অর্থনৈতিক সুরক্ষার স্বার্থে নোয়াখালী, সিলেট এবং চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর মতে, ১৯৪৬ সালে দেশভাগের সময় এই অঞ্চলগুলো তৎকালীন ত্রিপুরার অংশ ছিল, যা জওহরলাল নেহরুর অবহেলায় ভারতের অন্তর্ভুক্ত হয়নি।
সাংসদের দাবি, চট্টগ্রাম বন্দর হাতছাড়া হওয়ায় উত্তর-পূর্ব ভারত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিহাসের সেই ‘ভুল’ সংশোধনের উদ্দেশ্যেই তিনি এই অঞ্চলগুলো পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। এই বিতর্কিত মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।