দীপাবলির আনন্দ নিমেষেই ট্র্যাজেডি, কানপুরের ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া!
November 9, 2026
কানপুরে থর গাড়ির ধাক্কায় মৃত স্কুটার চালক, পলাতক দুই মহিলা
কানপুরের ব্যস্ত রাস্তায় দীপাবলির আগের রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় সন্তোষ সিং চৌহান (৫৫) নামে এক স্কুটার চালকের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণহীন একটি মহিন্দ্রা থর গাড়ি স্কুটারটিকে সজোরে ধাক্কা দিয়ে প্রায় ৩০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে রেলিংয়ে আছড়ে ফেলে। ঘটনার পর গাড়িতে থাকা দুই মহিলা দ্রুত চম্পট দেন। ঘাতক গাড়িটির গায়ে ‘কৃষ্ণা গ্রুপ’ লেখা স্টিকার রয়েছে।
পুলিশ গাড়িটি আটক করেছে এবং নিহতের পরিবারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘাতক দুই নারীর পরিচয় শনাক্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।