আইএএসদের নতুন ভাতা নিয়ে তুঙ্গে বিতর্ক, ক্ষুব্ধ আইপিএস মহল!

রাজ্যের আইএএস অফিসারদের জন্য একগুচ্ছ নতুন আর্থিক ও ভ্রমণ সুবিধা ঘোষণা করেছে নবান্ন। নতুন নির্দেশিকা অনুযায়ী, আইএএস অফিসাররা এখন থেকে বিদেশ ভ্রমণে এলটিসি সুবিধা পাবেন। এছাড়া সন্তানদের উচ্চশিক্ষায় ৫০ লাখ টাকা ঋণ, মাসে ৫০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং পদমর্যাদা অনুযায়ী ৬০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত অ্যাপ্যায়ন ভাতা দেওয়া হবে। নতুন আইএএস অফিসারদের প্রযুক্তিগত সরঞ্জাম কেনার জন্য দুই লাখ টাকা অনুদানও বরাদ্দ করা হয়েছে।

সরকারের এই বিশেষ সুবিধা ঘোষণার পর আইপিএস ও ডব্লিউবিসিএস মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। প্রশাসনিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে আইএএস অফিসারদের জন্য এই বিশেষ প্যাকেজ ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে বাড়তি কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে বিভিন্ন স্তরের আধিকারিকদের মধ্যে এই বৈষম্য নিয়ে অস্বস্তি ক্রমশ বাড়ছে। প্রশাসনিক মহলে এ নিয়ে নানা জল্পনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *