স্ত্রীর জন্য উপহার কিনেও বাড়ি ফেরা হলো না, ঘাতক থারের ধাক্কায় প্রাণ হারালেন স্বামী!
November 9, 2026
গাড়ি শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটার আরোহীকে পিষে ফেলল থার, মৃত ১
শনিবার সন্ধ্যায় গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুটার আরোহীকে ধাক্কা দেওয়ায় সন্তোষ সিং চৌহান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কেনাকাটা সেরে ফেরার পথে দ্রুতগতির একটি মাহিন্দ্রা থার গাড়িটি তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার অভিঘাতে সন্তোষবাবুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর গাড়িটি দুটি বাড়ির প্রাচীর ভেঙে বাগানে আছড়ে পড়ে।
ঘটনার পরপরই গাড়িতে থাকা এক মহিলা চালকসহ তিন আরোহী এলাকা থেকে পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটি কৃষ্ণকুমার নামে এক ব্যক্তির। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।