কালীপুজোর রাতে তিন ভাইয়ের লড়াইয়ে ঝরল রক্ত, মৃত এক!
November 9, 2026
ভাইয়ের হাতে ভাই খুন, উত্তপ্ত দেওয়ানহাট
শনিবার রাতে পারিবারিক বিবাদের জেরে কোচবিহারের দেওয়ানহাটে নৃপেন বাদ্যকর (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, দুই ভাই গেন্দা ও জিতেন বাদ্যকরের সঙ্গে নৃপেনের বচসা চলাকালীন হাতাহাতি শুরু হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নৃপেনের মৃত্যু হয়। পরিজনরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পরিবারের কয়েকজনকে আটক করা হয়েছে। পুরোনো বিবাদ থেকেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।