কালীপুজোয় স্বস্তি, ভাইফোঁটায় কি ভাসবে বাংলা!

ভাইফোঁটার দিনে রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে আগামী তিন দিন কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের মালদহ ও দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বুধবারের পর থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *