প্রাক্তন মন্ত্রীর বাড়িতে সিটের হানা, উদ্ধার ১৩টি চাঞ্চল্যকর নথি!

দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে আগামী ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি টাকারও বেশি অর্থ ফ্রিজ করা হয়েছে। পুজোর পাস দুর্নীতির সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিচারক তাঁর জন্য প্রথম শ্রেণির বন্দির মর্যাদার আবেদনও মঞ্জুর করেছেন।

এরই মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কয়েকজন মহিলা কর্মী ইন্দ্রনীল সেন ও মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ তুলেছেন। রাজ্য পুলিশের ডিজি ও হিউম্যান রাইটস কমিশনের কাছে এই সংক্রান্ত লিখিত অভিযোগ জমা পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *