শিয়ালদা ও চক্ররেলে ট্রাফিক ব্লক: বাতিল ও পরিবর্তিত ট্রেনের তালিকা দেখে নিন

শিয়ালদা উত্তর শাখা এবং চক্ররেলে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। এর ফলে আজ একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, কিছু ট্রেন ঘুরিয়ে চালানো হচ্ছে এবং বেশ কয়েকটি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ, ৩০১২৮ কল্যাণী সীমান্ত-মাঝেরহাট, ৩০১১৪ গেদে-মাঝেরহাট, ৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ এবং ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ ট্রেনগুলি শিয়ালদা উত্তর স্টেশনে সফর শেষ করবে। একইভাবে, ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর, ৩০১২১ ও ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি, ৩০১১৩ বিবাদী বাগ-কল্যাণী এবং ৩০১১১ বালিগঞ্জ-ব্যারাকপুর ট্রেনগুলি শিয়ালদা উত্তর থেকে যাত্রা শুরু করবে। এছাড়া ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট ট্রেনটি দমদম ক্যান্টনমেন্টে সফর শেষ করবে এবং ৩০৩৩৩ মাঝেরহাট-হাবড়া ট্রেনটি সেখান থেকেই ছাড়বে।

রুট পরিবর্তনের তালিকায় রয়েছে ৩০১৪২ গেদে-মাঝেরহাট, ৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম, ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট, ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর, ৩০১৫২ নৈহাটি-মাঝেরহাট, ৩০১৩৫ মাঝেরহাট-রানাঘাট, ৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট এবং ৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ। বালিগঞ্জ ও মাঝেরহাট স্টেশন থেকেও বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্যদিকে, ৩০৩১২, ৩০৩১১, ৩০৩১৪, ৩০৩৫১ এবং ৩০৩১৩ নম্বর ট্রেনগুলি আজ সম্পূর্ণ বাতিল করা হয়েছে। যাত্রীদের স্টেশনের ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *