মার্কিন মধ্যবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয়: ‘ইতিহাসের সবচেয়ে বড় অধঃপতন’, ক্ষোভ উগরে ঘুরে দাঁড়ানোর হুংকার ট্রাম্পের

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকান পার্টির লজ্জাজনক হারের পর রবিবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে আমেরিকার ইতিহাসের ‘সবচেয়ে বড় অধঃপতন’ বলে তোপ দেগেছেন। এই ফলাফলে একদিনেই শেয়ারবাজার ৩ ট্রিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে উল্লেখ করে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন যে, তাঁরা আরও শক্তিশালী হয়ে কামব্যাক করবেন।

গত ৩ নভেম্বরের মিডটার্ম নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সেনেটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ায় ট্রাম্পের জন্য এটি এক বিরাট রাজনৈতিক ধাক্কা। যদিও ব্যালটে নিজের নাম না থাকাকে দায়ী করে তিনি ফল নিয়ে বিস্ময় প্রকাশ করেন এবং দাবি করেন যে তাঁর প্রচারে উপচে পড়া ভিড় ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *