ডার্ক ওয়েবের নেশায় অন্ধকার জগৎ, গার্ডেনরিচের তরুণ এখন এনসিবির জালে!
November 9, 2026
ডার্ক ওয়েব ও ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে মাদক কারবার: কলকাতায় গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ডার্ক ওয়েব ও ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে আন্তর্জাতিক মাদক চক্র চালানোর অভিযোগে আব্দুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার রাতে গার্ডেনরিচ থেকে তাকে আটক করা হয়। তদন্তে জানা যায়, সে ‘টর’ ব্রাউজারের মাধ্যমে আমেরিকার মাদক মাফিয়াদের সঙ্গে যোগাযোগ রেখে বিটকয়েনে লেনদেন করত।
আব্দুল মূলত ক্রেতাদের অর্ডারের তথ্য বিদেশে পাঠিয়ে ‘গিফট আইটেম’ হিসেবে মাদক আনত। বর্তমানে এনসিবি তার চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে।