নিউজিল্যান্ডে ভারতীয়দের ব্যাটিং তাণ্ডব, পাহাড়সম রানে চালকের আসনে ধ্রুব জুরেলরা!
November 9, 2026
নিউজিল্যান্ড ‘এ’-র বিপক্ষে দ্বিতীয় দিনে পূর্ণ নিয়ন্ত্রণ নিল ভারত ‘এ’ দল। ধ্রুব জুরেল, তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ৫ উইকেটে ৪৬৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। জুরেল ৭১, তিলক ৮১ ও সুন্দর ৫০ রান করেন। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণার তোপে পড়ে কিউইরা।
দিনের শেষভাগে ৩৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। সফরকারীদের চেয়ে তারা এখনো ৪২৮ রানে পিছিয়ে আছে। প্রসিধ কৃষ্ণা দুর্দান্ত বোলিংয়ে দুই ওপেনারকে দ্রুত সাজঘরে ফিরিয়ে ম্যাচটি ভারতের মুঠোয় নিয়ে এসেছেন।