মোদী–জ়েলেনস্কি ফোনালাপ, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা
November 10, 2026
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জ়েলেনস্কি। আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেনে চলমান সংঘাতের পরিস্থিতি।
সূত্রের খবর, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। সংঘাতের শান্তিপূর্ণ সমাধান নিয়েও আলোচনা হয়েছে।
এই প্রসঙ্গে মোদী জানিয়েছেন, আলোচনার মাধ্যমে ইউক্রেনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ভারত সব ধরনের অবদান রাখতে প্রস্তুত।