বেঙ্গালুরুতে নন্দিনী দুধের প্যাকেটে মৃত মাকড়সা, চাঞ্চল্য

বেঙ্গালুরুতে নন্দিনী দুধের একটি প্যাকেট থেকে মৃত মাকড়সা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারিণী নাগুর রোজা জানিয়েছেন, দুধের প্যাকেটগুলো বাড়িতে আনার পর ধুয়ে ফ্রিজে রাখা হয়েছিল। সেই সময় প্যাকেটের ভেতরে মাকড়সাটি দেখতে পান তিনি। ঘটনার ভিডিও রেকর্ড করে তিনি স্থানীয় দুধ বিক্রেতাকে বিষয়টি জানান। অভিযোগ, বিক্রেতা বিষয়টি গুরুত্ব না দিয়ে প্যাকেটটি ফেলে দেওয়ার পরামর্শ দেন।

এই ঘটনাকে সাধারণ বিষয় হিসেবে না দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ওই নারী। নিত্যপ্রয়োজনীয় খাদ্যে এ ধরনের ক্ষতিকর বস্তুর উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে তিনি মনে করছেন। এই গাফিলতির বিষয়ে কর্ণাটক মিল্ক ফেডারেশন বা কেএমএফ-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

অভিযোগ পাওয়ার পর কেএমএফ কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। তারা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। পরীক্ষার জন্য ওই দুধের নমুনা এবং প্যাকেটটি কেএমএফ কর্তৃপক্ষ নিজেদের হেফাজতে নিয়েছে। এই ঘটনায় খাদ্য নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *