শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় সাজা কার্যকর করার বিষয়ে তৎপরতা বাড়িয়েছে ঢাকা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যর্পণ চুক্তি মেনে তাকে দেশে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত সরকার।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে একমাত্র বাংলাদেশের হাইকমিশন বা সে দেশের বিদেশ মন্ত্রকই তাদের অবস্থান স্পষ্ট করতে পারে। এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করবে না। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রত্যর্পণ একটি সম্পূর্ণ আইনি বিষয়। এটি যথাযথ আইনি নিয়ম এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি মেনেই সম্পন্ন করা হবে। দুই দেশের এই কূটনৈতিক অবস্থানের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *