ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা তরুণীর চোখে পিপার স্প্রে, টেনে হিঁচড়ে মাটিতে ফেলার অভিযোগ অভিবাসন আধিকারিকের বিরুদ্ধে

ক্যালিফোর্নিয়ার মোডেস্টোতে স্ট্যানিসলাস কাউন্টি কারাগারের বাইরে এক অন্তঃসত্ত্বা তরুণীর ওপর মার্কিন অভিবাসন আধিকারিকের নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তরুণীর নাম লিজবেথ ভার্গাস আন্দ্রেড (২৩)। অভিযোগ, অভিবাসন আধিকারিকরা তাঁকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেন এবং তাঁর চোখে পিপার স্প্রে ছিটিয়ে দেন। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে।

জানা গিয়েছে, লিজবেথ তাঁর স্বামী ও ননদের সঙ্গে অভিবাসন আধিকারিকদের অতি তৎপরতার প্রতিবাদ জানাতে কারাগারের বাইরে উপস্থিত হয়েছিলেন। সেই সময় অভিবাসন কর্তারা তাঁকে আটক করেন এবং কয়েক ঘণ্টা হেফাজতে রাখার পর ছেড়ে দেওয়া হয়। লিজবেথের আইনজীবীর দাবি, কোনো অভিযোগ ছাড়াই তাঁকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল।

পরিবারের শেয়ার করা অন্য একটি ভিডিওতে দেখা যায়, লিজবেথকে স্ট্রেচারে করে স্টকটনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে নামার সময় তাঁর সঙ্গে এক অভিবাসন আধিকারিককেও দেখা গিয়েছে। তবে বর্তমানে ওই তরুণীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় মার্কিন অভিবাসন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *