আসন পুনর্বিন্যাস বিল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কা গান্ধীর

আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল এবং সংসদের বিশেষ অধিবেশন নিয়ে চলা জল্পনার প্রেক্ষিতে মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গত এপ্রিলে এই বিল পাশের উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে তা কার্যকর করা সম্ভব হয়নি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এনডিএ-র শক্তি বৃদ্ধি পাওয়ায় এবং বাদল অধিবেশন শেষ হওয়ার পর নতুন করে বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

এই বিষয়ে কংগ্রেসের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, সরকার কোনো পরিকল্পনা করলে তা বিরোধীদের জানানো হয়নি। ফলে এই বিল সংক্রান্ত বিষয়ে তাঁদের কাছে কোনো খবর নেই। প্রিয়াঙ্কার দাবি, সরকার বিরোধীদের সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কণ্ঠরোধের অভিযোগ তুলে প্রিয়াঙ্কা আরও বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধীদের মতামত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, বর্তমান শাসক দল সুপরিকল্পিতভাবে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার চক্রান্ত করছে। দেশের সংবিধান ও এর অন্তর্নিহিত মূল্যবোধ রক্ষার লড়াইয়ে তাঁরা অবিচল থাকবেন বলেও জানিয়েছেন কংগ্রেস নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *