হোয়াটসঅ্যাপ ওয়েবে কল সংযোগে সমস্যা? জেনে নিন ৫টি সহজ সমাধান

হোয়াটসঅ্যাপ ওয়েবে কল করার সময় অনেক ব্যবহারকারী ‘রিকানেক্টিং’ সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা সমাধানের জন্য কিছু সহজ উপায় অবলম্বন করা যেতে পারে।

প্রথমেই কিবোর্ডের ‘Ctrl + R’ চেপে পেজটি রিফ্রেশ করে দেখতে পারেন। এর পাশাপাশি আপনার ফোনের ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা, তা নিশ্চিত করা জরুরি। অনেক সময় সাময়িক কারিগরি ত্রুটির কারণে এই ধরনের সমস্যা দেখা দেয়, যা কেবল পেজ রিফ্রেশ করলেই ঠিক হয়ে যায়।

ব্রাউজারের পুরনো সংস্করণ ব্যবহারের কারণেও কলের সমস্যা হতে পারে। তাই ক্রোম, এজ বা ফায়ারফক্সের মতো ব্রাউজারগুলির সর্বশেষ সংস্করণ ব্যবহার করা আবশ্যক। এছাড়াও, ব্রাউজারের অ্যাড্রেস বারের বাঁ দিকে থাকা লক আইকনে ক্লিক করে মাইক্রোফোন ও ক্যামেরার পারমিশন ‘অ্যালাউ’ করা আছে কিনা, তা যাচাই করে নেওয়া প্রয়োজন।

যদি আপনার কম্পিউটারে ভিপিএন বা প্রক্সি চালু থাকে, তবে তা বন্ধ করে কল করার চেষ্টা করুন। কারণ, ভিপিএন সংযোগের কারণে কল বারবার বিচ্ছিন্ন হতে পারে। দীর্ঘদিন ব্রাউজারে ক্যাশে জমে থাকলে হোয়াটসঅ্যাপ ওয়েব ঠিকমতো কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে ব্রাউজার সেটিংস থেকে ক্যাশে ও কুকিজ ক্লিয়ার করে পুনরায় কিউআর কোড স্ক্যান করে লগইন করুন।

যদি ব্রাউজারে বারবার সমস্যা হয়, তবে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ডেস্কটপ অ্যাপ ব্যবহার করা ভালো। ব্রাউজারের তুলনায় ডেস্কটপ অ্যাপে কল অনেক বেশি স্থিতিশীল থাকে। এই পদ্ধতিগুলো অনুসরণ করার পরেও যদি সমস্যা সমাধান না হয়, তাহলে কম্পিউটার একবার রিস্টার্ট করে দেখতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *