কিয়েভে রুশ ড্রোন হামলায় পাঁচতলা আবাসন বিধ্বস্ত, মৃত ১ মহিলা; ১৫ জন আটকে থাকার আশঙ্কা

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন হামলায় একটি পাঁচতলা আবাসন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, ড্রোনটি সরাসরি বহুতলটিতে আছড়ে পড়লে সেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। ধ্বংসস্তূপের নিচ থেকে এক মহিলার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান শুরু হয়। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় বহুতলের আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৯ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে বহুতলটির একটি বড় অংশ ভেঙে পড়ায় গোটা এলাকাটি বিপজ্জনকভাবে কংক্রিটের চাঙড় ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ১৫ জন মানুষ চাপা পড়ে রয়েছেন। উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালাচ্ছেন। বহুতলটির বাকি অংশও যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা উদ্ধারকাজে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *