মুম্বইতে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’ এবং দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে বোমা হামলার হুমকি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মুম্বই শহরে ফের একবার বোমা হামলার হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মেয়র রিতু তাওয়াড়ে এবং বিএমসি কমিশনার অশ্বিনী ভিড়েকে উদ্দেশ্য করে একটি ইমেল পাঠানো হয়েছে, যেখানে অভিনেতা অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’ এবং জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হামলার হুমকি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই প্রেরক গত ৩০ দিন ধরে গ্রেনেড হামলার হুমকি দিয়ে আসছে। ইমেলটিতে খালিস্তান, ১৯৮৪ সালের শিখ-বিরোধী হিংসা এবং বব্বর খালসা ও খালিস্তান ন্যাশনাল আর্মির মতো বিভিন্ন সংগঠনের উল্লেখ করা হয়েছে। মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত দিলজিতের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়েছে বলে ইমেলে জানানো হয়েছে।

এই ঘটনার জেরে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে এমন হুমকি নতুন নয়। এর আগেও বেঙ্গালুরুতে তাঁর কনসার্টেও আইইডি বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। আগামী ২৯ নভেম্বর বেঙ্গালুরুর মাডাভারা-র নাইস গ্রাউন্ডে গায়কের পরবর্তী কনসার্ট হওয়ার কথা রয়েছে। মুম্বইয়ের এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *