বেঙ্গালুরুতে মানবিকতার নজির: আহত ডেলিভারি কর্মীকে সাহায্য করে খাবার পৌঁছে দিলেন এক ব্যক্তি

বেঙ্গালুরুতে এক হৃদয়স্পর্শী ঘটনা সামনে এসেছে, যেখানে এক ব্যক্তি দুর্ঘটনার শিকার এক ডেলিভারি কর্মীকে শুধু হাসপাতালেই পৌঁছে দেননি, বরং তাঁর বাকি থাকা খাবারের অর্ডারগুলিও গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছেন। এই ঘটনা নেটপাড়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ১১টা নাগাদ ওই ব্যক্তি বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় তিনি দেখেন, এক ডেলিভারি কর্মী দুর্ঘটনার কবলে পড়েছেন। দেরি না করে তিনি দ্রুত ওই কর্মীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, আঘাত গুরুতর নয় এবং ওই কর্মী বিপদমুক্ত।

তবে দুর্ঘটনার কারণে ডেলিভারি কর্মীর কাছে থাকা খাবারের অর্ডারগুলো গ্রাহকদের কাছে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়। এই পরিস্থিতিতে ওই ব্যক্তি নিজেই দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আহত কর্মীর অনুমতি নিয়ে বাকি থাকা খাবারের অর্ডারগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। ডেলিভারি কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও, তিনি দক্ষতার সঙ্গে সমস্ত অর্ডার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেন। কাজ শেষে তিনি ওই ডেলিভারি কর্মীকে নিরাপদে তাঁর বাড়িতেও পৌঁছে দিয়ে আসেন।

পুরো ঘটনাটি ওই ব্যক্তি রেডিটের একটি সাবরেডিটে শেয়ার করেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই মন্তব্য করেছেন যে, সামান্য সহানুভূতি ও সাহায্যের হাত বাড়িয়ে দিলে যেকোনো কঠিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *