লাদাখ প্রশাসনের তলবে সরব সোনম ওয়াংচুক, শান্তি বন্ডে সই না করার কারণ ব্যাখ্যা করতে নির্দেশ

লাদাখ প্রশাসনের পক্ষ থেকে তলব পাওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করলেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। সংবিধান দিবসের সকালে তিনি জানান, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের কাছ থেকে একটি সমন পেয়েছেন। কেন শান্তি বন্ডে সই করতে হবে না, সেই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সমন পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় ওয়াংচুক দাবি করেছেন, তিনি বরাবরই শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে। মাইনাস ১৫ ডিগ্রি শীতের রাতেও তিনি অনশন করেছেন, যেখানে কষ্ট কেবল তাঁর নিজেরই হয়েছে, অন্য কারও কোনো ক্ষতি হয়নি। তাঁর অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে তাঁর বক্তব্যকে বিকৃত ও ভুলভাবে ব্যাখ্যা করছে। ওয়াংচুক জানিয়েছেন, তাঁর কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে এবং তিনি নির্ধারিত সময়ে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে নিজের বক্তব্য তুলে ধরবেন। প্রশাসনের এই পদক্ষেপের পর লাদাখে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিজের অবস্থান নিয়ে তিনি সমাজমাধ্যম এক্স-এ বিস্তারিত পোস্ট করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *