সবংয়ে ১১২ নম্বরে মিথ্যা অভিযোগ, মদ্যপ যুবক গ্রেপ্তার, পলাতক ১

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নওগাঁ অঞ্চলের বড়সাবড়া গ্রামে জরুরি পরিষেবা নম্বর ১১২-তে ফোন করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম শ্যামল মাইতি। এই ঘটনার সঙ্গে জড়িত অপর এক যুবক প্রতাপ নায়েক পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, গত দুদিন ধরে ওই দুই যুবক ১১২ নম্বরে ফোন করে মিথ্যা অভিযোগ জানাচ্ছিলেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়, ওই দুই যুবক মদ্যপ অবস্থায় রয়েছেন। শুধু মিথ্যা অভিযোগ জানানোই নয়, পুলিশকর্মীদের সঙ্গে তারা অশালীন আচরণ ও কটূক্তিও করেন বলে অভিযোগ উঠেছে। জরুরি পরিষেবার অপব্যবহারের অভিযোগে পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। জরুরি পরিষেবার নম্বরকে এভাবে ব্যক্তিগত খেয়ালখুশিতে ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকৃত বিপদে থাকা মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি নিশ্চিত করতেই পুলিশ এই ব্যবস্থা নিয়েছে।

ধৃত শ্যামল মাইতিকে আজ খড়গপুর আদালতে পেশ করা হয়েছে। পলাতক যুবকের সন্ধানে সবং থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *